জায়গায় এই ধরনের প্রতীক লক্ষ করা যায় আর এদের অনেকটাই কোনো। বিশেষ শিক্ষা ছাড়াই আমরা বুঝতে পারি। এইসব উৎসগুলিকে যদি আমরা স্বতন্ত্রভাবে বিবেচনা করি, তাহলে স্বপ্ন-প্রতীকের এমন অনেক সমান্তরাল ব্যবহার লক্ষ করব, যাতে এটা আমরা বিশ্বাস করতে বাধ্য যে আমাদের ব্যাখ্যা সঠিক।
আমরা আগেই শেরনার-এর (Scherner) ব্যাখ্যানুযায়ী দেখেছি, মনুষ্যদেহের প্রতীক, স্বপ্নে বাড়ি হ'য়ে উঠে আসে এবং এই প্রতীকের বিস্তার হিশেবে জানালা-দরজা ও প্রবেশদ্বারকে বিভিন্ন দেহগহ্বরের প্রবেশমুখ হিশেবে দেখা যায়, এবং বাড়ির সম্মুখভাগ মসৃণ কিংবা বারান্দা, কার্নিশসম্পন্ন হতে পারে। ঐ একই প্রতীক সাধারণ কথাবার্তাতেও ব্যবহার করা হয়। যেমন ধরুন কারও সম্পর্কে আমরা যখন বলি, ওর গণ্ডগোল আছে 'ওপরতলায়', দেহের রঞ্জ বোঝাতে বলি, দেেেহর 'প্রবেশদ্বার'। (বালংায় মেয়েদের দেহসৌষ্ঠব বোঝাতে তো ইয়ারবন্ধুদের মধ্যে বলাই হয় অমুকের 'দোতলাটা' ভালো ইত্যাদি- অনুবাদক) আমাদের প্রথমে আশ্চর্য লাগতে পারে এটা ভেবে যে স্বপ্নে বাপ- মায়েরা আবির্ভূত হন সম্রাট এবং সম্রাজ্ঞী হিশেবে। কিন্তু রূপকথায় এর সমান্তরাল মিলবে। রূপকথায় আমরা প্রায়ই দেখি, গল্প এভাবে শুরু হয়: এক যে ছিল রাজা আর তার রানি। আসলে এর সোজা মানে হচ্ছে 'এক যে ছিল বাবা আর মা'। পারিবারিক জীবনেও আমরা দেখি বাচ্চাদের আদর করে ডাকা হয় রাজপুত্তর বা 'প্রিন্স', বাড়ির বড় ছেলের তো অনেক সময় নামই দেয়া হয় 'রাজকুমার' বা 'প্রিন্স'। সম্রাটকেও অনেক সময় বলা হয় প্রজাদের বাপ-মা (বা গরিবের বাপ-মা)। আবার কোথাও কোথাও বাচ্চাদের আদর করে বলা হয় 'ছানা' (তুলনীয়: কুকুরছানা, বেড়ালছানা-অনুবাদক) কর্নওয়ালে ডাকা হয় 'খুদে ব্যাঙ', জর্ম'নিতে 'খুদে পোকা', জর্মনরা বাচ্চাদের আদর করে অনেক সময় বলেন, 'আহারে খুদে পোকা।' এবার আবার আমরা 'বাড়ি' প্রতীকটিতে ফিরে যাই। যখন স্বপ্নে আমরা বাড়ির সামনে বেরিয়ে থাকা অংশটিকে ধরতে যাই, তখন পীনোন্নত কোনো যুবতী সম্পর্কে বহুল প্রচলিত জনপ্রিয় জর্মন একটি কথা আমাদের মনে পড়ে, "কেউ ধরতে চাইলে মেয়েটির মধ্যে বেশ কিছু পাবে।' আবার প্রায় একই রকমের
জিনিশ শোনা যাবে অন্য আরেকটি চালু কথায়, 'মেয়েটার বাড়ির সামনে ঢের
জ্বালানি কাঠ আছে।' আমরা যে এর আগে বলেছিলাম 'কাঠ' হচ্ছে মাতৃত্বের
প্রতীক, এ-কথায় তার নজির মিলছে।
কাঠ সম্পর্কে আরো কিছু কথা বলার আছে। এটা অবশ্য প্রথমে বোঝা সহজ নয় কেন কাঠ, নারী বা মায়ের প্রতীক হতে পারে। কিন্তু এক্ষেত্রে বিভিন্ন ভাষার কিছু তুলনামূলক আলোচনা করলে ব্যাপারটা পরিষ্কার হবে। 'কাঠ'-এর
#সিগমুন্ড_ফ্রয়েড
#স্বপ্ন
#স্বপ্নের_ব্যাখ্যা