প্রতিটি মানুষ আর্থিক স্বাধীনতা চায়
প্রতিটি মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে চায় এবং আরও বেশী স্বাধীনতা চায়। আমি বলি, আপনি ধনবান হতে চান, এটা অনেকটা আপনার বিশ্বাস ও কৌশলের ওপর নির্ভর করে। আবার সময় ও দক্ষতার সঠিক ব্যবহারও অর্থ উপার্জনের ক্ষেত্রে সাফল্য এনে দেয়। মানুষ এখন আরও বেশী স্বাধীনতা চায়। সে যুগ আর নেই যখন ২৫ বছর বয়সে মানুষ চাকরি জীবন শুরু করত, চাকরি বজায় রাখার জন্য যা বলা হত, তাই মেনে চলত এবং সারা জীবন একটি চাকরিতে টিকে থাকত। এখন মানুষ ঘোরাফেরার স্বাধীনতা চায়, আগের তুলনায় বেশি বিকল্প চায়, নিজের শর্ত, নিজের ইচ্ছামত বাঁচার স্বাধীনতা চায়। খন্ডকালীন নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা মানুষকে জীবনের ওপর বেশি নিয়ন্ত্রণের সুযোগ ও বেশি স্বাধীনতা দেয়। যারা পরিবর্তনে উৎসুক তাদের জন্য স্বল্পমূল্যের প্রবেশপথ তৈরি করে দেয় ও রেডিমেড ব্যবস্থা দেয়।
আমার মা-বাবার কর্মজীবনের নিয়ম ছিল, যত বেশি পরিশ্রম হোক, তবে কর্মজীবনের শেষে বলা হয়, 'অবসর গ্রহণের সঙ্গে সঙ্গে আয় কমে যাবে।' অর্থাৎ 'আমার মা-বাবার ধারণা ছিল, সারাজীবন কঠোর পরিশ্রম কর অথচ অবসর নেওয়ার পর আবার সেই নির্ধন হয়ে পড়বে।'
এখন একটি ২৫ বছর বয়সী তরুণ হয়ত কখনও চাকরি করেনি অথচ কম্পিউটার সফটওয়্যার কোম্পানি গড়ে তুলে সে মিলিয়নার হয়ে উঠেছে। এদিকে আবার এমন দেখা যায় যে, ৫০ বছরের প্রৌঢ় ভদ্রলোক চাকরি খুঁজছেন, বছরে ৫০০০০ রোজগার নিরাপত্তা খুঁজছেন। দুঃখের বিষয় হল, পৌঢ় ভদ্রলোকের হয়ত অবসর জীবনযাপনের যথেষ্ট অর্থসংস্থান নেই, হয়ত কখনও অবসর গ্রহণ করতে পারবেন না। এই ৫০ বছরের ব্যক্তির চাকরির প্রয়োজন নেই। তার প্রয়োজন ধনলাভ যাতে বাকি জীবনটা যথেষ্ট উপার্জন করে সুষ্ঠুভাবে কাটানো যায়। এই ৫০ বছরের পৌঢ়কে সাহায্য করতে পারে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, বি কোয়াড্রান্টে ব্যবসা গড়ে তোলায় তাকে শিক্ষা দিতে, পথপ্রদর্শন করতে পারে। ঐ ৫০ বছরের ভদ্রলোক বা মহিলার ব্যবসা গড়ে তোলার সুব্যবস্থা প্রদান করতে পারে।
#ধনী_হওয়ার_বিজ্ঞান
#টাকা_আয়_করার_উপায়
#টাকা
#টাকা_ইনকাম_করার_সহজ_উপায়
#বড়লোক_হওয়ার_উপায়
#ধনী_হওয়ার_সহজ_উপায়