Description
তারুণ্য সম্পর্কিত বিভিন্ন ধারণা
ইংরেজী 'এডোলেসেন্স (Adolescence) শব্দটির বাংলা প্রতিশব্দ তারুণ্য। 'এডোলেসেন্সে' শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ 'এডোলেসিয়ার' (adolesecere) যার আভিধানিক অর্থ হলো বয়ঃবৃদ্ধি (to grow) অথবা বয়ঃবৃদ্ধির মাধ্যমে পরিপক্কতা অর্জন (to grow to matarity)। আদিম সমাজ ব্যবস্থায় বয়ঃসন্ধিকাল ও তারুণ্যকে জীবনকালের কোনো বিচ্ছিন্ন পর্যায় বলে মনে করা হতো না। ছেলেমেয়েরা সন্তান উৎপাদনে সক্ষম হলে তরুণ হিসাবে স্বীকৃতি লাভ করতো।
বর্তমানকালে তারুণ্য শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। তরুণ বলতে এমন ছেলেমেয়েকে বোঝায় যারা মানসিক, আবেগ, সামাজিক এবং দৈহিক দিক থেকে পরিপক্কতা অর্জন করেছে। এ বয়সের ছেলেমেয়ে সম্পর্কে পিয়াজের (Piaget)' বিবরণও এর সাক্ষ্য বহন করছে।
পিয়াজে বলেছেন যে মানসিক বিকাশের দিক থেকে তারুণ্য এমন একটি সময় যখন ব্যক্তি পূর্ণবয়স্ক ব্যক্তির মর্যাদা লাভ করে। এ বয়সে ব্যক্তি নিজেকে বয়সের দিক থেকে না হলেও অধিকারের দিক থেকে পূর্ণবয়স্ক ব্যক্তির সমকক্ষ মনে করে। বয়স্ক ব্যক্তির মর্যাদা লাভ ছেলেমেয়ের মনে বিশেষ অনুভূতির সঞ্চার করে। একই সাথে বুদ্ধিমত্তারও পরিবর্তন হয় যা নতুন ধরনের চিন্তাশক্তির উন্মেষ ঘটায় এবং এ রকম চিন্তা এ বয়সের একটি বৈশিষ্ট্য। তরুণ বয়সের এরকম বিচক্ষণতা যে শুধু বয়স্ক ব্যক্তির সাথে সামাজিক সম্পর্ক প্রতিষ্ঠা-সহায়কতা নয় বস্তুত এ বয়সের এটি একটি খুব সাধারণ বৈশিষ্ট্য।
বর্তমানকালে আমেরিকায় আঠারো বছর বয়সে তরুণ-তরুণী আইনত পূর্ণবয়স্ক ব্যক্তির অধিকার অর্জন করে। আগে একুশ বছর বয়সে অধিকার দেওয়া হত। ছেলেমেয়ে যৌন-পরিপক্কতা অর্জন করলেও যুবক হিসাবে সহজে স্বীকৃতি না পাওয়ায় এবং পূর্ণবয়স্ক ব্যক্তির অধিকার ও দায়িত্ব থেকে বঞ্চিত হওয়ায় বড়দের সংস্কৃতি ও তরুণ সম্প্রদায়ের সংস্কৃতির মধ্যে পার্থক্য ;
#বিকাশমনোবিজ্ঞান