ব্যাপক ও পূর্ণ দাওয়াত। উম্মাহর যোগ্যতাকে দীনের জন্য ব্যবহারের জন্য দিক পরিবর্তন করা। Iftekhar Sifat ভায়ের পোস্ট।
মুসলিমদের ভিতর বিলিয়নিয়ার নেই এটা ভুল কথা। মুসলিমদের ভিতর অসংখ্য বিলিয়নিয়ার আছে। কিন্তু তারা ইসলাম ও উম্মাহর জন্য বিলিয়নিয়ার হয়নি।
মুসলিমদের ভিতর ডাক্তার-ইঞ্জিনিয়ার নেই এটা ভুল কথা। মুসলিমদের ভিতর অগনিত ডাক্তার-ইঞ্জিনিয়ার আছে। কিন্তু তারা ইসলাম ও মুসলিমদের জন্য ডাক্তার -ইঞ্জিনিয়ার হয়নি।
এরকম অনেক পেশা আর দক্ষতা নিয়েই বলা যাবে। তাহলে সমস্যা কি মুসলিমদের ভিতর যোগ্য লোক তৈরি হচ্ছে না এটা? নাকি সমস্যা হল যোগ্য ব্যক্তিরা ইসলাম ও উম্মাহর হয়ে উঠছে না?
বুঝা গেল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী সহ বস্তুগত বিষয়গুলো উম্মাহর মূল সমস্যা না। মূল সমস্যা দ্বীন। মুসলিমদের দ্বীন ঠিক নেই। তাদের জীবনের লক্ষ্যমাত্রা হারিয়ে গেছে। তাদের লক্ষ্যমাত্রায় বিভিন্ন পদ-পদক-উপাধি, ব্যাংক-ব্যালেন্স, গাড়িবাড়ি, ব্যক্তিগত ক্যারিয়ার স্থান পেলেও ইসলাম ও উম্মাহর কোন জায়গা সেখানে নেই। দ্বীন বিজয়ের বিশেষ কোন গুরুত্ব তাদের লাইফস্টাইলে নেই।
সমস্যা এটা নয় যে, উম্মাহর শক্তি নেই। সমস্যা হল উম্মাহর শক্তিগুলো আজ ইসলাম ও মুসলিমদের জন্য ব্যবহৃত হচ্ছে না।
সেগুলো হয়ত শত্রুদের জন্য ব্যবহৃত হচ্ছে, নতুবা স্বয়ং মুসলিমদের বিরুদ্ধেই ব্যবহৃত হচ্ছে অথবা ব্যক্তিস্বার্থ ও বিলাসিতার জন্য ব্যবহৃত হচ্ছে। তাদের জীবনের গতিবিধি দিকভ্রান্ত হয়ে গেছে। তারা তাদের আত্মপরিচয় থেকে দূরে চলে গেছে।
ইফতেখার সিফাত
23 সেপ্টেম্বর 2022