সীমান্তবর্তী এলাকার মানুষদের কাছে জিজ্ঞেস করে আসুন, তাদের ফাইটিং স্পিরিট কোত্থেকে আসে। তারা তাকবির কেন দেয়। কেন তারা ইন্ডিয়াকে রুখে দিতে এতো অগ্রণী। জবাবে তারা ইসলাম, মাটির প্রতি ভালোবাসার মত বিষয়গুলোই বলবে। স্পিরিট হিসেবে শাহাদাত, জান্নাতের মত বিষয়গুলোই তারা চিন্তা করে।
.
তাদেরকে বোঝাতে যান যে নয়া বন্দোবস্ত, বাঙালি জাতীয়তাবাদ, লিবারেল মূল্যবোধ, আন্তর্জাতিক আইনই তাকে রক্ষা করবে। সেই স্পিরিটে সে প্রতিরোধ করুক। সে হেসে দেবে বা আপনাকে মাথানষ্ট কিছু একটা ভাববে।
.
উল্টো সেক্যুলাররা প্ল্যান করে এগুলো তার মধ্যে ঢুকাতে গেলে তার ফাইটিং স্পিরিটও নষ্ট হবে। তারা তখন যৌনস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতায় বুঁদ হয়ে পর্ন এডিকশন, হুক আপ কালচারে ঢুকবে। মাটি, কওম, দ্বীন মাথা থেকে বের হয়ে গিয়ে আত্মকেন্দ্রিক নার্সিসিস্ট কিছু লোক তৈরি হবে।
.
অর্থাৎ দায়িত্বশীলতা, ফাইটিং স্পিরিট—এ ধরণের বিষয়গুলোর জন্য, কওম ও মাটিকে রক্ষার জন্য আপনার ইসলামকেই লাগবে।
.
লিবারেল মূল্যবোধ, সেক্যুলারিজম কিছু নপুংসক, ভীতু, আত্মকেন্দ্রিক লোক তৈরি করবে, যারা নিজের দেহের আর নফসের সুখ বাদে আর কিছুই বোঝে না। কওম, মাটি ও দ্বীন নিয়ে চিন্তা করা যার জন্য বিরক্তিকর। Not cool enough.