A

Author-Archive

July 04, 2026 11:50 AM • 46 views
ইসলামিক
আমার মতে, মুসলিম-দাঈ এবং সাধারণের বর্তমানে উচিৎ দাওয়াহ ও ইদাদ গ্রহণ করা। কোনো ভাবেই এর পরবর্তি স্টেপে পা না দেয়া। দাওয়াহ এর ক্ষেত্রে প্রজ্ঞার মাধ্যমে দাওয়াহ করা। যেহেতু বর্তমানে সরকার মুসলিম-আলিম এবং দাঈদের উপরে ক্রেকডাউন চালাচ্ছে না। যেহেতু সরকার প্রেক্টিসিং মুসলিমদের সন্দেহর চোখে দেখছে না এবং প্রকাশ্যে ইবাদতের সুযোগ দিচ্ছে তাই আমাদের উচিৎ এখন বেশি বেশি দ্বীন ও সুন্নাহ পালনের মাধ্যমে অন্যদের আকৃষ্ট করা এবং ইসলামের সামাজিক-আদর্শিক এবং তাওহীদ ও আকিদার মৌলিক শিক্ষা অধিক পরিমাণে প্রচার করা। এখন ঘুম থেকে উঠে খিলাফা প্রতিষ্ঠা করে ফেলবো এই জজবা সঠিক নয়। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, মানুষকে ইসলাম জানানোর - বুঝানোর তাই এখনই রাজনৈতিক শক্তি প্রদর্শনের প্রয়োজন নেই মুসলিম-দাঈ এবং আলিমদের। আর এর সাথে ইসলামিস্ট(পোষ্ট-খিলাফাহ রাজনীতিবিদ) দের উচিৎ, যে কোনো উপায়ে বিরোধীদের ন্যারেটিভ এর কাউন্টার করে মুসলিম-প্রেকটিসিং মুসলিম এবং দাঈদের পথে যেনো কোনো বাধা না আসে সেটা নিশ্চিত করা। যারা ভুল কাজ করে ফেলে, তাদের 'আদার' না বানিয়ে 'উম্মাহ' হিসেবে তাদের দোষ-ত্রুটিকে আপাতত উপেক্ষা করে, তাদের সমালোচনা না করে সুধরানোর চেষ্টা করা। আল্লাহর দেয়া এই অপার সুযোগকে আমরা নিজেদের ভেতরে অন্তকোন্দলের মাধ্যমে শেষ না করি। আমাল বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করার সময় আসবে, যদি আমরা এই দাওয়াত এর সময়কে কাজে লাগাতে পারি। এটা প্রকাশ্যে ইসলামের দাওয়াহ ও দ্বীন প্রদর্শনের সময়। - Abiruzzaman Molla
Back to Archive