ধর্ম এবং ধার্মিকেরা টাকা-পয়সা-অর্থ-সম্পদ উপার্জন করলে অথবা কোনো ভাবে 'ডোনেশন' কালেক্ট করলে সেটাকে সর্বদাই সন্দেহের নজরে দেখা হয় এবং হবে। ধর্ম এবং ধার্মিকেরা সামাজিক ও রাষ্ট্রীয় আইনি-সালিশি কাজে এবং ব্যক্তিগত ধর্মচর্চার বাইরে গিয়ে সামষ্টিক ধর্মপালন এর কথা বললে সেটারও বিরোধিতা করা হবে।
কিন্তু যদি ধার্মিক বা ধর্মকে ফ্রিতে খাটানো যায় এবং অর্থ-শ্রম নেয়া যায় তাহলে সেটা আর সমালোচনার বস্তু থাকবে না! যেমন আপনি ধর্মীয় নয় এমন কাজের জন্যে শহিদী স্পৃহা নিয়ে ঝাপিয়ে পরবেন, সেটা উত্তম কাজ কিন্তু যদি একই স্পৃহা কোনো ভাবে ধর্মিয় কাজের জন্যে চলে আসে তাহলে সেটা 'উগ্রবাদ'! স্যাকুলার-মানবতাবাদী সমাজের কাছে ধর্ম এবং ধার্মিক শুধুই একটি টিস্যু, ব্যবহার করো তারপর ছুড়ে ফেলে দাও। মাইর দেয়ার সময়ও আবার আগে রাখতে হয় ধর্ম আর ধর্মীকদের...
"আলহামদুলিল্লাহ, ইসলামিক!"
- আবিরুজ্জামান মোল্লা