𝒎

𝒎𝒖𝒔𝒍𝒊𝒎𝒂𝒕𝒓𝒊𝒙

June 19, 2026 04:41 AM • 89 views • Original: October 22, 2022 12:31 PM
প্রবন্ধ
সত্যকে পাওয়ার শ্রেষ্ঠ উপায় :

সত্যানুসন্ধিৎসা হলো আলো, আর উগ্র দলান্ধতা হলো অন্ধকার। এক ব্যক্তির মাঝে একইসাথে কখনো এ দুটি বৈশিষ্ট্য একত্র হয় না। প্রথম গুণটি থাকলে সে একদিন না একদিন সিরাতে মুসতাকিমের দেখা পাবেই পাবে ইনশাআল্লাহ; আল্লাহ তাকে নিরাশ করবেন না। আর দ্বিতীয় বৈশিষ্ট্য থাকলে অধিকাংশ ক্ষেত্রে সে সত্যক পেয়েও, সঠিক বাস্তবতা বুঝেও তা গ্রহণ করতে পারবে না। যুগে যুগে এমনটিই হয়ে আসছে এবং ভবিষ্যতেও হতে থাকবে। এ এক চিরন্তন সত্য, যা অস্বীকার করার কোনো উপায় নেই।

বর্তমান এ ফিতনার সময়ে এ মূলনীতিটির বাস্তবতা বারবার প্রমাণিত হচ্ছে। যাদের একটি অন্তর্চক্ষু আছে, তাদের কাছে এ তিক্ত সত্য অজ্ঞাত নয়। দেখার বিষয় হলো, আমি কোন বৈশিষ্ট্যের অধিকারী। ইনসাফপূর্ণ নজরে এ বিষয়টি যাচাই করতে হবে। প্রথমটি থাকলে আল্লাহর শুকরিয়া আদায় করা এবং মৃত্যু পর্যন্ত এটার ওপর অবিচল থাকা। আর দ্বিতীয়টি থাকলে চিন্তা করা, নিজের অন্তরকে জিজ্ঞেস করা এবং কোনো ভুল বুঝার সাথেসাথে তাওবা করে অন্ধকার থেকে আলোর দিকে প্রত্যাবর্তন করা।

তারেকুজ্জামান
15 June 2022
Back to Archive
Related Posts
Related Books (PDF)