জ্ঞানের একটা সিলসিলা আছে। এই সিলসিলা নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুরু এবং এরপরের তিন সোনালি প্রজন্মের (সাহাবা-তাবেয়ীন-তাবে তাবেয়ীন) হাত ধরে সেই সিলসিলা চারিদিকে বিস্তৃত হয়। আমাদের মহান ইমামগণ, তাফসিরকারকগণ, হাদিস বিশারদগণ সেই সিলসিলা ধরে হেঁটে গিয়েছেন গোটা জীবন। জ্ঞানের এই সুধা পান করতে তারা পাড়ি দিয়েছেন শত বিপদসংকুল পথ, নির্ঘুম কাটিয়েছেন রজনীর পর রজনী, ক্ষুধা আর পিপাসায় কাটিয়েছেন অজস্র মুহূর্ত।
ইউরোপের দুই একটা ডিগ্রী নিয়ে, ফ্যাশনেবল জীবন যাপনে ব্যস্ত থেকে, এসি রুমে বসে গুগল করে যদি আপনি আমাকে বোঝাতে আসেন যে— জ্ঞানের নববী সিলসিলার এই মহান সাধকদের সকলেই ভুল-ভ্রান্তির মধ্যে ছিলো এবং তাবৎ জ্ঞান এখন আপনার পদযুগলে এসে লুটোপুটি খাচ্ছে, তখন আপনার হিদায়াতের জন্য দুয়া করা ছাড়া আমার আর কিছুই করার থাকে না হে মহাত্মা মানব-মানবীকূল! আমি আপনাদের হিদায়াতের জন্য দুয়া করি।
আরিফ আজাদ
11 মে 2022
ফামা তথা ফারজানা_মাহবুবাকে নিয়ে আরিফ আজাদ ফেসবুকে ১১/৫/২০২২ এ এই লেখা লিখেছিলেন।