𝒎

𝒎𝒖𝒔𝒍𝒊𝒎𝒂𝒕𝒓𝒊𝒙

June 19, 2026 01:50 PM • 1 views • Original: October 25, 2022 01:58 PM
ইসলামিক
এন্ড্র্যু টেইটকে এখনই আইডল হিসেবে নিয়ে নেওয়ার সময় আসেনি। তার লাইফস্টাইল আর রোজগারের প্রায় পুরোটা আর মানসিকতারও অনেকটুকুই আমূল বদলে ফেলতে হবে তাকে। আল্লাহ তার জন্য সহজ করুক। দুনিয়াকে ছাড়া যে বড় কঠিন কাজ!
.
এ ব্যাপারে মনে পড়ছে বোন জায়রা ওয়াসিম এর কথা। তিনি হয়তো আসলেই পেরেছেন ছাড়তে!

বলিউডের ব্লকবাস্টার ফিল্ম দিয়ে ক্যারিয়ার শুরু, ফিল্মফেয়ার এওয়ার্ড জয় - দুনিয়া তাঁকে হাতছানি দিয়ে ডাকছিল; টাকা আর খ্যাতির মাঝে হারিয়ে যেতে। তিনি সব ছেড়ে দিলেন। যেই জনপ্রিয়তার জন্য বলিউডে মেয়েরা সর্বস্ব বিলিয়ে দেয়, সেই জনপ্রিয়তা তিনি আর চাইলেন না।
.
এমনকি বলিউড ছাড়ার পরেও চাইলে ইসলামী ঘরানার ই বড় সেলিব্রেটি দাঈ হতে পারতেন। সেমিনার, পডকাস্ট করতে পারতেন। "নিকাব তো ফরজ না" এর দোহাই দিয়ে দ্বীনি ঘরানার পরিচিত মুখ হতে পারতেন। এসব করতে তো আর ইলম লাগে না, ওনার মাশহুরিয়াত ই যথেষ্ট। অনেকেই তো নিজেদের আধাপাকা ইলম দিয়ে মুজতাহিদ বনে যায় দ্বীনে ফেরার পর।

কিন্তু তাঁর সেসব এক্সপোজার কিছুই দেখা যায় না। তিনি আসলেই, ছেড়েছেন।
.
কনভার্ট, রিভার্ট, দ্বীনে ফেরা তো হয় আমাদের অনেকেরই। কিন্তু, ফেরার মতো ফেরা কি হয়? নাকি বেশিরভাগটার উপরই জাস্ট লেবাস চড়ানো হয় একটা?

সাইফুল্লাহ বিন ইউসুফ
25/10/2022

From Facebook
Back to Archive