𝒎

𝒎𝒖𝒔𝒍𝒊𝒎𝒂𝒕𝒓𝒊𝒙

June 19, 2026 05:50 AM • 90 views • Original: October 30, 2022 01:34 AM
ইসলামিক
আরব থেকে ইসলাম অনেক আগেই বিদায় নিয়েছে। আরবরা সবচেয়ে ভাগ্যবান ছিলো, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে থেকেই এসেছিলেন। কিন্তু তারা এই নেয়ামতের কদর করতে পারেনি। যখন তারা ইসলামী আদর্শ ও মূল্যবোধ ছেড়ে দিয়েছে তখন থেকেই খেলাফত অনারবদের আছে চলে এসেছে। যখন মুসলমানরা ইসলাম আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, তখনই আল্লাহ অন্য একটা জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছেন এবং ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত রেখেছেন।

আরবদের পতনের সবচেয়ে বড় উদাহরণ হলো খেলাফতের রাজধানী আরব মুলুক থেকে বের হয়ে আসা এবং এখনো পর্যন্ত খেলফত আরবে আর ফিরে তাকায়নি। সুতরাং আজকের আরবদের হেলোইন নিয়ে আফসোস করে লাভ নেই‌‌ । ইসলাম আর কখনো আরবে ফিরবে না, ইসলামের রাজধানীর মর্যাদা আর কখনো আরব লাভ করবে না। এখান থেকেই শিক্ষা নেয়া উচিত, ইসলাম কোন আরবীয় ধর্ম না। যারাই ইসলামী আদর্শ থেকে সরে এসেছে, আল্লাহ তাদের বদলে অন্যদের দিয়ে ইসলামের খেদমত নিয়েছেন। ইসলাম ছিলো, আছে এবং থাকবে।

🖋 হাসান মুহাম্মাদ


[ আমরা বিভিন্ন সাইট থেকে লেখকের লেখা কপি করি, লেখার কোনও বিষয়ে আমাদের কোনও দায়ভার নেই ]


The Criterion
Back to Archive
Related Posts
Related Books (PDF)