দার্শনিক জন লক যিনি কী-না লিবারেলিজমের প্রতিষ্ঠাতা বলা যায়, স্রষ্টায় বিশ্বাসী হয়েও কেন হিডেনিস্টক প্রিন্সিপাল ব্যবহার করেছিলেন সেই প্রশ্ন প্রথমেই তোলা যায়। তিনি যদি স্রষ্টায় বিশ্বাসই করেন, তবে কেন তিনি বিশ্বাস করবেন না যে, স্রষ্টা মানুষকে কিছু নৈতিকতা নির্ধারণ করে দিয়েছেন? আর যদি তিনি বিশ্বাস করে থাকেন যে স্রষ্টা নৈতিকতা নির্ধারণ করে দিয়েছেন, তবে তিনি কেন ভাবলেন সেটা হিডেনিস্টিক প্রিন্সিপালই? কীভাবে তিনি প্রমাণ করবেন স্রষ্টার নির্ধারিত প্রিন্সিপালটাই হিডেনিস্টিক প্রিন্সিপাল? আর যদি ভাবেন, তিনি নিজেই এটা উদ্ভাবন করেছেন, তবে তার এই ভাবনার মানদণ্ড কি? কীসের ওপর ভিত্তি করে তিনি বলছেন যে, মানুষ যেটা করতে সুখ বোধ করে সেটাই নৈতিক, যেটা করতে ব্যথা বোধ করে, সেটা অনৈতিক? আদতে তার এই তত্ত্ব মূলত হেভিলি গ্রিক পুরান থেকে অনুপ্রাণিত। গ্রিক পুরাণের একজন গডের নাম হেডোন যে 'প্লেজার গড' হিসেবে পরিচিত।
জন লকের পরের লোকজন এসে তার হিডেনিস্টিক প্রিন্সিপাল বাতিল করে দিলেও সনাতনী প্লেজার-পেইন তত্ত্ব থেকে বের হতে পারেননি। জেরেমি বেন্থাম হিডেনিস্টিক প্রিন্সিপালকে কাটছাঁট করে ইউটিলিটারিয়ানিজম প্রবর্তন করেন যার স্লোগান ছিলো, "greatest good for the greatest number" অর্থাৎ, "অধিক সংখ্যক মানুষের জন্য সুখ নিশ্চিত করা"। এই তত্ত্ব দিতে গিয়ে ব্যান্থাম 'সুখের দেবতা' এবং 'দুঃখের দেবতা' চিহ্নিত করেন আলাদা আলাদা করে। অর্থাৎ মিথোলজি থেকে বের হতে পারেননি তারা!
এরপর জন স্টুয়ার্ট মিল এসে বেন্থামের ইউটিলিটারিয়ানিজমকে ধাক্কা দিয়ে ভেঙে দেন একটা 'গ্যাং রেইপ সিনারিও' দিয়ে। যেখানে তিনি দেখান, গ্যাং রেইপে অধিক মানুষের সুখ নিশ্চিত হচ্ছে, কিন্তু সেটি নৈতিক নয়। তাই তিনি নিয়ে আসেন যুগান্তকারী 'হার্ম প্রিন্সিপাল'। অর্থাৎ, যতক্ষণ না কারো ক্ষতি হচ্ছে, ততক্ষণ যা ইচ্ছা করা যাবে। শুনতে অবশ্যই ইন্টেরেস্টিং। কিন্তু লক আর বেন্থামের তত্ত্বে যেমন লুপহোলস ছিলো, তেমন কিন্তু মিলের তত্ত্বেও আছে।
এইযে হার্ম প্রিন্সিপাল তিনি দিলেন, এই হার্মটা কি স্বল্পস্থায়ী নাকি দীর্ঘস্থায়ী হার্ম? এটা তিনি স্পেসিফাই করেননি। কোনটা হার্ম আর কোনটা হার্ম না, এটা কে ডিসাইড করবে? সবাই একই বিষয়কে হার্ম মনে করবে কী? যদি না করে, তবে কি এটি ঘুরিয়ে ফিরিয়ে সাব্জেক্টিভ হয়ে গেলো না? একটি উদাহরণ দেই। ব্যভিচার বা বিবাহ-বহির্ভূত যৌন সম্পর্ক কিন্তু মিলের মতে অবৈধ না, যেহেতু এটার প্রত্যক্ষ বা স্বল্পস্থায়ী কোনো ক্ষতি নেই। কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতি? ব্যভিচারের ফলে পরিবার ভাঙন হচ্ছে, সন্তানদের মানসিক বিকাশ নষ্ট হচ্ছে, এগুলো কি ক্ষতি নয়? এগুলো কি হার্ম প্রিন্সিপালের আওতায় আসবে? আবার এই হার্ম প্রিন্সিপালের আওতায় তো 'ইনসেস্ট/অজাচার'ও আসেনা, তবে কি সমাজে অজাচার বৈধ হয়ে যাবে? এরকম বেশ কিছু প্রশ্ন এসে যায় এসব তত্ত্বের বিরুদ্ধে। আর বেশিরভাগই সদুত্তর মেলে না।
ছোটোখাটো ত্রুটি ছাড়াও এসব দার্শনিকের এই তত্ত্বে একটি বড়োসড়ো ত্রুটি আছে। কি সেই ত্রুটি? ঐযে, প্রমাণহীনতা। জন লক 'প্লেজার-পেইন' এর কথা বললেন, জেরেমি ব্যান্থাম, মিল সবাই একই কথা বললেন। অধিক সুখ আর কম দুঃখ নিশ্চিত করো। কিন্তু তারা কেউ এটা বললেন না, যেটা করে মানুষ 'সুখ' পায় ওটাই যে 'ভালো' এর প্রমাণ কি? এটা তারা কীভাবে প্রমাণ করতে পারেন? মজার ব্যাপার হচ্ছে, এটা প্রমাণ করতে গিয়ে মিলস একটা হাস্যকর যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন,
"কোনো একটা জিনিস মানুষ দেখে তার মানে ঐ জিনিস দেখার যোগ্য। কোনো একটা সাউন্ড মানুষ শোনে, তার মানে ঐ সাউন্ড শোনার যোগ্য। একইভাবে মানুষ যেটা চায়, সেটা আসলে চাওয়ার যোগ্য।"
এটাকে অনেক দার্শনিক ফ্যালাসিয়াস স্টেটমেন্ট বলেছেন। আর তাছাড়া কোনো একটা কাজ চাওয়ার যোগ্য বা 'desirable' হলেই সেটা 'ভালো' হবে তার প্রমাণ কি? অর্থাৎ, উত্তর কিন্তু মিলছে না!
জন লক কিংবা মিলের জবাব দিতে ব্যর্থ হওয়ার পর জন রলস এই নিয়ে ব্যাখ্যা দিতে আসেন। তিনি বুঝতে পেরেছিলেন যে গোঁজামিল না দিলে এই জায়গায় বাঁচা যাবেনা। তাই তিনি বলেন, মানুষের 'র্যাশনাল চাওয়া' (rational desire) হচ্ছে 'ভালো' অথবা 'নৈতিক'। এটাও অস্পষ্ট৷ র্যাশনাল চাওয়া বলতে কি বুঝিয়েছেন তিনি? সব মানুষের র্যাশনাল চাওয়া কি এক? আর র্যাশনাল চাওয়া নৈতিক হওয়ার যুক্তি কি?
পাঠক, খেয়াল করে দেখুন, লিবারেলিজম যেই ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে সেটা একেবারেই নড়বড়ে এবং প্রমাণবিহীন। তারা তাদের ফার্স্ট প্রিন্সিপাল প্রমাণ করতে ব্যর্থ। তারা এমনকি তাদের ফার্স্ট প্রিন্সিপালে বেশকিছু টার্ম অস্পষ্টভাবে ব্যবহার করেছেন!
অথচ আজকের বিশ্বে লিবারেলিজমের জয়জয়কার। পাশ্চাত্য চলে লিবারেল আইনে। ব্রিটিশ আইন লেখাই হয়েছিলো জন লকের কথাবার্তার আদলে। আমেরিকান আইনও লিবারেল। অথচ লিবারেলিজমের ফার্স্ট প্রিন্সিপালগুলো অস্পষ্ট, সমস্যাযুক্ত। আজও যদি তাদেরকে প্রশ্ন করা হয়, 'সমান-অধিকার', 'বাকস্বাধীনতা', 'ব্যক্তিস্বাধীনতা' এই শব্দগুলোর সংজ্ঞা কি? এগুলোর সীমা কতোটুকু? আর এই