Playlist Audiobooks
Description
পথিকৃৎদের পদচিহ্ন: নবীদের জীবন পর্ব ১৮ মুসা আ এর জীবনী
মূসা আ. সেই মিশরীয়কে ইচ্ছাকৃত হত্যা করেননি, তিনি হয়তো জোরে আঘাত করেছিলেন আর তাতে সে মারা যায় -- কিন্তু এটি ছিল বেশ আলোড়ন জন্ম দেওয়ার মতো ঘটনা, বলা যেতে পারে, ‘ব্রেকিং নিউজ!’ কারণ নিহত ব্যক্তি ছিল একজন মিশরীয় আর তাকে খুন করেছে এক ইসরাঈলী, তাই এই বিষয়টিতে রাজনৈতিক মাত্রা যোগ হওয়ার কারণে ব্যাপক হৈ-চৈ লেগে যায়। ব্যাপারটি এত বড় আকার ধারণ করে যে ফির‘আউন এবং তার সরকারের প্রধানরা এটি নিয়ে আলোচনায় বসে পড়ে। এটা ছিল তাদের চোখে “সন্ত্রাসবাদ” বা “সন্ত্রাসী কর্মকাণ্ড”, এর কারণ এখানে একজন মুসলিম একজন অমুসলিমকে হত্যা করেছিল।
সুতরাং এটি বেশ গুরুতর অপরাধ, কেননা “একজন মুসলিম” এই কাজ করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেওয়া ফির‘আউন ও তার কংগ্রেসের মন্ত্রীপরিষদ “সন্ত্রাসবাদবিরোধী টাস্কফোর্স” গঠন করলো এবং সেই টাস্কফোর্স সিদ্ধান্ত নিল যে, মূসাকে হত্যা করতে হবে। সরকারি দলের এক লোক এই খবরটি মূসাকে দেয়ার জন্য শহরের অন্য প্রান্ত থেকে দৌড়ে ছুটে এসে মূসাকে (আ.) বললো,
“নেতারা আপনাকে মেরে ফেলবে, আপনি পালান!”
এই ভয়াবহ পরিস্থিতিতে কী করবেন মূসা???
পথিকৃৎদের পদচিহ্ন: নবীদের জীবন লেকচার সিরিজের ১৮ তম পর্বে আলোচিত হবে মূসা আ. এখন কী করবেন।