পথিকৃৎদের পদচিহ্ন: নবীদের জীবন পর্ব ৭ ইব্রাহিম আ জীবনী খাঁ-খাঁ মরূভূমি, উর্বরতার লেশমাত্র নেই। নেই কোনো লোকজন, নেই জীবনের কোনো চিহ্ন। যেদিকে চোখ যায় সেদিকে ধূ-ধূ বালি আর বালি। এমনই এক জায়গায় ইবরাহীম (আ.), তার স্ত্রী হাজেরা আর শিশু সন্তানকে ইসমাইলকে রেখে চলে যাচ্ছেন, রেখে গেলেন অল্প কিছু খেজুর আর পানি।
হাজেরা নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছেন না! কিভাবে করে তাদেরকে এই জনাকীর্ণ বিস্তীর্ণ মরুভূমির মাঝে ফেলে চলে যাচ্ছেন ইবরাহীম (আ.)! হাজেরা কোলের সন্তানকে নিয়ে ইবরাহীমের পিছু পিছু গিয়ে বলতে লাগলেন,
“আপনি আমাদের এখানে ফেলে রেখে যাচ্ছেন?”
“আপনি কাদের কাছে আমাদেরকে রেখে যাচ্ছেন? এখানে তো গাছপালা, লোকজন কিছুই নেই”।
ইবরাহীম (আ.) নিরুত্তর, তিনি হেঁটে চলে যাচ্ছেন, পিছনে ফিরেও তাকালেন না। হাজেরা আবারও প্রশ্ন করলেন,
“আপনি আমাদের কাদের সাথে রেখে যাচ্ছেন?”
ইব্রাহিম (আ.) জবাব না দিয়ে চলে যাচ্ছেন।
হাজেরার কোলে শিশু ইসমাঈল, তিনি আবার কাকুতি নিয়ে বললেন,
“ইবরাহীম, আপনি আমাদেরকে এখানে কিভাবে রেখে যাচ্ছেন? এখানে তো কিছুই নেই, কেউ নেই”।
ইবরাহীম (আ.) নিশ্চুপ।
অবশেষে হাজেরা তাঁকে প্রশ্ন করলেন, “তবে কি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলারই আদেশ?”
ইবরাহীম (আ.) শেষ পর্যন্ত সাড়া দিলেন, বললেন, “হ্যাঁ”।
হাজেরা স্বস্তিবোধ করলেন, “নাহ! আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা কখনোই আমাদের অবহেলা করবেন না”।
--- --- --- --- ---
পরবর্তী কাহিনী শুনতে পাবেন, পথিকৃৎদের পদচিহ্ন: নবীদের জীবন ধারাবাহিক লেকচার সিরিজের ৮ম পর্বে, এটিই ইব্রাহিম এর জীবনীর সর্বশেষ পর্ব।
এই পর্ব থেকে আরো জানা যাবে,
✔ যমযম কূপের সৃষ্টির কাহিনী
✔ ইসমাইল (আ.) কে কুরবানীর চমকপ্রদ ঘটনা
✔ কাবা নির্মাণ বৃত্তান্ত
✔ সবশেষে ইবরাহীম (আ.) এর গুণাবলী