পথিকৃৎদের পদচিহ্ন: নবীদের জীবন পর্ব ১৭ মুসা আ এর জীবনী

Description

সরকার থেকে এই মর্মে আদেশ জারি হয়েছে, কোনো ঘরে পুত্রসন্তান জন্ম নিলে তাকে হত্যা করতে হবে। সরকারের নিরাপত্তাবাহিনী ঘরে ঘরে রেইড দিচ্ছে, ঘর তছনছ করে দেখছে কোথাও কোনো শিশুপুত্র লুকিয়ে আছে কিনা। পাওয়া মাত্র, সাথে সাথে ধরে নিয়ে হত্যা করে ফেলছে…

প্রচণ্ড দুঃসহ এক পরিস্থিতি পার করছেন একজন মা, গত কয়েকটি মাস তিনি কোনোরকমে তার গর্ভাবস্থার বিষয়টি লুকিয়ে রেখেছিলেন, কিন্তু কিছুদিন হল, তিনি এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তিনি ভেবে পাচ্ছেন না, কীভাবে এই বাচ্চাকে লুকিয়ে রাখবেন, প্রচণ্ড আতঙ্ক তাকে তটস্থ করে রেখেছে। এই বুঝি ঘরে চলে এল সেনাবাহিনী, তাঁর বাচ্চাকে কোল থেকে নিয়ে গেল…

আল্লাহ তা‘আলা তাকে বললেন, “যদি তুমি সন্তান হারানোর ভয় করো, তবে তাকে দরিয়ায় ছুঁড়ে ফেলো, ভয় কোরো না, দুঃখ কোরো না, নিশ্চয়ই আমি তোমার কাছে তাকে আবার ফিরিয়ে দেব, এবং তাকে বানাবো একজন রাসূল” ... ... ...

এই রাসূল আর কেউ নন, তিনি হলেন মূসা আলাইহি ওয়াসসালাম। কুরআনে সবচেয়ে বড় পরিসর জুড়ে, সবচেয়ে সবিস্তারে এবং সবচেয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে মূসার আ. কাহিনী।

"পথিকৃৎদের পদচিহ্ন: নবীদের জীবন" লেকচার সিরিজের ১৭তম পর্বে শুরু হতে যাচ্ছে মূসা নবীর কাহিনী।

Details

358 Views

Related Audio Books

আসল রাজা | কখনও ঝরে যেও না । Revive Your Iman
আসল রাজা | কখনও ঝরে যেও না । Revive Your Iman (কখনও ঝরে যেও না)
Revive Your Iman