Description
পথিকৃৎদের পদচিহ্ন: নবীদের জীবন পর্ব৩৩ ঈসা আ এর জীবনী
পথিকৃৎদের পদচিহ্নঃ নবীদের জীবন লেকচার সিরিজের এই পর্যন্ত আমরা যতো নবীদের নিয়ে আলোচনা করেছি, তাদের নবী হওয়ার ব্যাপারে ব্যাপারে মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে কোনো দ্বিমত নেই। তবে আজকে যে নবীকে নিয়ে আমরা আলোচনা করবো তিনি হচ্ছেন সেই নবী -- যাকে ঘিরে পৃথিবীর এই তিনটি ধর্মের পার্থক্যের সূচনা -- তিনি হচ্ছে ঈসা আলাইহিসসালাম।
ঈসা আলাইহিসসালামকে ঘিরে যে দ্বন্দ্ব -- সেই দ্বন্দ্বের নিষ্পত্তি তিনি নিজেই করবেন। আল্লাহ তাকে আবার দুনিয়াতে পাঠাবেন, তাঁকে কর্তৃত্ব দান করবেন এবং দুনিয়ার বুকে তখন একট দ্বীনই টিকে থাকবে, সেটা হল -- ইসলাম।
এই পর্বের সাথে শেষ হচ্ছে আমাদের নবীদের জীবন লেকচার সিরিজ। যা কিছু ভুল-ত্রুটি সে ব্যাপারে আমাদের জানালে আমরা শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা দুআ করি যেন এই লেকচার সিরিজ থেকে আপনারা উপকৃত হতে পারেন। আমাদের জন্য দুআ করবেন যেন আমরা ভালো ভালো কাজ তৈরি করে উম্মাহর খেদমত করতে পারি।
সুবহানাকালাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।