Playlist Audiobooks
Description
উৎসবের দিন, জাদুর মেলা বসেছে। একপাশে ফিরআউন ও তার গ্যাং, অন্য পাশে মূসা। ফিরআউন জড়ো করেছে দেশবিখ্যাত সব জাদুকরদের। জিততে পারলে তাদের ক্যারিয়ারে ‘প্রমোশন’ হয়ে যাবে, গাড়ি-বাড়ি-প্রতিপত্তি মিলবে।
অন্যপাশে দুজন -- মূসা আর তাঁর ভাই হারুন। তারা অবশ্য ক্যারিয়ার গড়তে এখানে আসেননি, তাদের লক্ষ্য একটাই -- আল্লাহ যে সত্য সহকারে তাঁদের পাঠিয়েছেন তা সবার সামনে স্পষ্ট করে দেওয়া।
চারিদিকে মানুষ আর মানুষ, টান টান উত্তেজনা, হৈ চৈ আর হট্টগোলের মাঝেও সময় যেন স্থির হয়ে আছে। সবার দৃষ্টি একটি দিকে নিবদ্ধ। জাদুকররা ছুঁড়ে দিল যার যার শ্রেষ্ঠ সম্বল। মূসার সম্বল? সে তো শুধুই আল্লাহর ওয়াদা। রবের ওপর অগাধ বিশ্বাস নিয়ে তিনি ছুঁড়ে দিলেন হাতের সাধাসিধে লাঠিখানা…
জিত হল মূসার। কিন্তু সেই জাদুকরদের কী হল? কী ছিল অত্যাচারী ফিরআউনের প্রতিক্রিয়া? তার জুলুম থেকে কেউ কি রেহাই পেয়েছিল?
“পথিকৃৎদের পদচিহ্ন: নবীদের জীবন” লেকচার সিরিজের ২১তম পর্বে আলোচিত হয়েছে মূসা ও জাদুকরদের কাহিনী।