Playlist Audiobooks
Description
সার্কাসের একটা হাতিকে খুব ছোটো বেলা থেকে ছোটো একটা দড়ি দিয়ে বেঁধে বড় করা হয়। বড়বেলায় এসেও সেই একই দড়ি দিয়ে হাতিকে বেঁধে রাখলেও সে পালিয়ে যায় না। সে চাইলেই এক ঝটকায় দড়ি ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু সে এই বন্দীত্বকেই স্বাভাবিক বলে মনে করে, সে বিশ্বাস করে এটাই তার নিয়তি, তার কিছুই করার নেই।
দীর্ঘদিন ধরে যখন কোনো জাতি শোষণ আর জুলুমের মাঝে পিষ্ট হতে থাকে, সে তখন ভুলে যায় মাথা তুলে দাঁড়ানো কী জিনিস। সে যালিমের চাবুকপেটা খাবার জন্য পিঠ পেতে দেবে। যালিম মরে যাক, কিন্তু তার পিঠ পাতার স্বভাবটাই রয়ে যায়। দাসত্বের শেকল চেপে আছে তার মন-মগজে, সে বেছে নিয়েছে কাপুরুষের জীবন -- ‘একটা সিকিউর লাইফ।’ যদি স্বাধীনতার দরজা তার সামনে খুলেও দেওয়া হয়, তবু সে বসে থাকে বন্দীত্বের খাঁচায়, আর ভাবে, ‘ভালোই তো আছি!’
পথিকৃৎদের পদচিহ্ন: নবীদের জীবন লেকচার সিরিজের ২৪তম পর্বে আলোচিত হবে স্বাধীন বনী ইসরাঈল জাতির পরাধীনতার গল্প।