Playlist Audiobooks
Description
সন্তানদের ঘিরে বাবা-মায়ের কতো স্বপ্ন! আজকের সমাজের বাবা-মায়েরা সন্তানদের নিয়ে স্বপ্ন দেখেন। কিন্তু তাদের সেই স্বপ্ন হয় দুনিয়া-ঘেঁষা, দুনিয়া-ঘেরা। ভালো লেখাপড়া, ক্যারিয়ার, খ্যাতি, সাফল্য -- এই বৃত্তের বাইরে তারা ভাবতে পারেন না। সন্তান নিয়ে স্বপ্ন তো ইমরান আলাইহিস সালামের স্ত্রীও দেখেছিলেন, অথচ কী বিশাল সে স্বপ্ন! অসীম তার পরিধি! দুনিয়া নয়, তিনি চেয়েছিলেন সন্তান আখিরাতে সফল হোক। আল্লাহর পথে কবুল হয়ে যাক। তাই আল্লাহর কাছে গর্ভের সন্তানের জন্যই ডেকে বলেছিলেন,
“ও আমার রব, আমার গর্ভের সন্তানকে আমি স্বাধীন করে দিলাম, উৎসর্গ করে দিলাম তোমার জন্য!”
ক'জন বাবা-মা পারেন সন্তানের জন্য এমন দুআ করতে?
“পথিকৃৎদের পদচিহ্ন: নবীদের জীবন” সিরিজের ৩১ তম পর্বে আছে ইমরান-পরিবারের (আ) গল্প।