𝒎

𝒎𝒖𝒔𝒍𝒊𝒎𝒂𝒕𝒓𝒊𝒙

June 19, 2026 01:50 PM • 45 views • Original: November 05, 2022 01:02 AM
"চাকরি করা তোমার 'আকীদায় সমস্যা'র জন্য যথেষ্ট হতে পারে, এটা কি তুমি জানো?"

শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহ ছিলেন গতো শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস। এই প্রশ্নটি তিনি তার একজন প্রিয় ছাত্র শায়খ তারিক আস-সুয়াইদান হাফিজাহুল্লাহকে করেন।

তারিক আস-সুয়াইদান তো বেশ অবাক! এ কেমন প্রশ্ন? চাকরি করা ইটসেল্ফ আকীদায় সমস্যার কারণ কিভাবে হয়?

শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ জবাব ব্যাখ্যা করলেন।

একজন চাকরিজীবী সকালে অফিসে যাবার আগে কি কখনো দু'আ করে, "হে আল্লাহ! আমার জন্য রিজিকের রাস্তা প্রশস্ত করে দাও, আমার রিজিক সহজ করে দাও?"

যারা ইতোমধ্যে চাকরি পেয়ে গেছে, মাসে ১০ হাজার, ৫০ হাজার, ১ লক্ষ টাকা বেতন পায়, তারা সাধারণত রিজিকের দু'আ করে না।

রিজিকের দু'আ না করতে করতে আনমনে একসময় ভাবা শুরু করে তাদের বস, সরকার তার রিজিকের ব্যবস্থা করছে।

একটানা কয়েক বছর চাকরি করা একজন যখন খুব সুখে-স্বাচ্ছন্দ্যে চলছে, তাকে যদি বলেন সে যেন তার রিজিকের জন্য দু'আ করে, রিজিকের জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, সে অবাক হবে।

কারণ, দু'আ না করার অনভ্যস্ততার ফলে 'আল্লাহ যে রিজিকদাতা' এই বিশ্বাসে তার জং ধরেছে!

আপনারা যারা চাকরি করেন, হোক কম বেতন বা বেশি বেতনের চাকরি, আপনারা যেন বেতন পাবার পর আল্লাহর শুকরিয়া আদায় করেন, রিজিকের প্রশস্ততার জন্য দু'আ করবেন।

রিজিক আল্লাহ কাছ থেকেই আসে, বস্তুবাদী সমাজব্যবস্থায় এই বিশ্বাস নিজের চিন্তায় ঢুকাতে পারা অনেক কিছু।

আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন।


আরিফুল ইসলাম
Back to Archive
Related Posts
Related Books (PDF)