মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ তাঁর আত্মজীবনীতে লিখেছেন,
“যেহেতু আমাকে ছোটবেলা থেকেই আলাদা রাখা হয়েছিল, তাই এর ভালো-মন্দ দুটো দিকই আমার জীবনে ছিল। তবে এর ফলে আমি যখন সমাজে মিশতে শুরু করি, তখন আমি অনেক বেশি সচেতন ও সজাগ ছিলাম।
বাবার সাথে আলোচনা ও তার দেওয়া শিক্ষা আমাকে ভালো-মন্দের পার্থক্য বুঝতে শিখিয়েছিল। তার হাতে পাওয়া আমার এই প্রাথমিক শিক্ষা আমার ওপর এমন এক স্থায়ী প্রভাব ফেলেছিল যে, আমি খুব সহজেই বাইরের কোনো প্রভাবে ভেসে যেতাম না।”
ছোটবেলাতেই বাচ্চাদেরকে স্কুলে না দিয়ে মোটামুটি একটা বয়স পর্যন্ত বাসায় পড়ানো ও প্রশিক্ষণ দেওয়ার গুরুত্ব।