I

Irfan Sadik

July 09, 2026 01:28 PM • 49 views • Original: June 30, 2026 03:42 PM
ইসলামিক
সাইয়েদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বলেন,

"মানুষ যদি হুবহু আল্লাহর শরীয়তের মতো করেও নিজেদের জন্য কোনো আইন তৈরি করে, তবুও তা যথেষ্ট হবে না। যতক্ষণ পর্যন্ত তারা এসব আইনকে নিজেদের দিকে সম্বন্ধিত করবে এবং এতে নিজেদের কর্তৃত্বের তকমা লাগাবে, ততক্ষণ তা মূল্যহীন।

এই আইন তখনই গ্রহণযোগ্য হবে, যখন তারা আল্লাহর নিরঙ্কুশ ক্ষমতার কাছে আত্মসমর্পণ করবে, তাঁর 'উলুহিয়্যাহ' বা নিরঙ্কুশ সার্বভৌমত্বের একত্বকে মেনে নিয়ে তাঁর দিকেই ফিরে আসবে এবং শুধুমাত্র তাঁর নামেই তা বাস্তবায়ন করবে।

উলুহিয়্যাহর ক্ষেত্রে আল্লাহর একত্বের প্রতি এই বিশ্বাস মানুষকে মানবসৃষ্ট যেকোনো ক্ষমতা ও শাসনব্যবস্থার আনুগত্য থেকে মুক্তি দেয়। তখন একজন বান্দা নিজের ইচ্ছেমতো নয়, বরং কেবল আল্লাহর শরীয়তের বাস্তবায়নকারী হিসেবেই শাসনভার পালন করতে পারে।"

[ফী জিলালিল কুরআন, সূরা আল-মায়িদাহ, ভূমিকা, ২য় খণ্ড, পৃষ্ঠা ৮২৮।]
Back to Archive
Related Posts
Related Books (PDF)