সাতক্ষীরায় ইমামকে অপদস্তকারী সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে? নেওয়া হয়নি। জাতীয় কোন গণমাধ্যমে কোন নিউজ হয়নি। কারো বিবেকবোধে আঘাত হানেনি। কেননা এখানে ঈমান-ইসলাম-সালাম-ইমাম জড়িত, সুতরাং তাই এখানে রাষ্ট্রীয় সুবিধাপ্রাপ্ত গোষ্ঠীগুলোর কোন আগ্রহ নেই, এগুলো তাদের ওয়ার্ল্ডভিউ/Metanarrative এর সাথে সাযুজ্যপূর্ণ নয়।
আপনাদের টিপকাণ্ডের কথা মনে আছে? কোন সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া পুলিশ সদস্যকে বহিষ্কার করা হয়, তার চাকরি-জীবিকা খেয়ে দেওয়া হয়। বহিস্কারের পেছনে ওঠে আসে দাঁড়ি-চরমপন্থার গল্প।
খেয়াল করে দেখুন, নিছক জালেম-মজলুম-স্বৈরাচার প্রপঞ্চ দিয়ে আপনি কখনোই এসব ভণ্ডামি ব্যাখ্যা করতে পারবেন না। আপনাদেরকে আন্ডারলায়িং ওয়ার্ল্ডভিউ/Metanarrative এর অনুসন্ধান চালাতে হবে। কেননা সেসব ওয়ার্ল্ডভিউ/Metanarrative জুলুম-স্বৈরাচারের বৈধতা দান করে। আপনি যদি জুলুমকে নিছক জুলুম হিসেবে দেখেন, তাহলে অন্তর্নিহিত শাহাবাগিত্বকে কখনো বুঝবেন না।
ইফতেখার জামিল
23 October 2022