𝒎

𝒎𝒖𝒔𝒍𝒊𝒎𝒂𝒕𝒓𝒊𝒙

June 19, 2026 04:41 AM • 65 views • Original: October 18, 2022 07:55 AM
প্রবন্ধ
সংজ্ঞা, সীমা, এসব কে নির্ধারণ করে দেবে? এগুলো কেন ইউনিভার্সালি সত্য? তাদের সেই নির্ধারণ মেনে নিতে আমরা কেন বাধ্য? এসব প্রশ্নের সদুত্তর মিলবে না। অনেকটা অভিষেক উপমন্নুর বাবার মতোই আমতা আমতা করবে লিবারেল আইনের ধারক-বাহক এসব বোদ্ধারা।

অথচ আমরা যেন প্রতিযোগিতা করছি তাদের আইনগুলোকে, তাদের সংস্কৃতিগুলোকে আঁকড়ে ধরার জন্য! যেই আইনগুলো তারা কয়েকশো বছর থেকে বিনা জিজ্ঞাসায় মেনে আসছে কোন প্রশ্ন করা ব্যতীত। যেমন প্রাচীন গ্রীসের লোকজন গ্রীক গডদের মানতো। অথচ সেসব গডের নেই কোনো ঐতিহাসিক ভিত্তি, নেই কোনো প্রমাণ, নেই কোন যুক্তি! শুধুই কল্পনা, মিথ, কতিপয় মানুষের মুখে বানানো গল্প। সেই গল্প মানুষ শতাব্দীর পর শতাব্দী মেনে এসেছে। এখন লিবারেলরাও তেমন করছে। সময় এসেছে তাদের প্রিমিস নিয়ে প্রশ্ন তোলার, তাদের ফার্স্ট প্রিন্সিপালগুলোর সত্যতা জানতে চাওয়ার। জোর গলায় বলতে হবে, "প্রমাণ দাও!"

(মোহাম্মদ হিজাবের Problems with Liberalism বইয়ের বক্তব্য সহজ ভাষায় লেখার চেষ্টা।)
Back to Archive
Related Posts
Related Books (PDF)