𝒎

𝒎𝒖𝒔𝒍𝒊𝒎𝒂𝒕𝒓𝒊𝒙

June 19, 2026 01:50 PM • 31 views • Original: November 04, 2022 10:13 AM
অশিক্ষিত মায়ের কাছে যে সকল সন্তান লালিত পালিত হয় তাদের সত্যিকারের মানুষ হওয়ার সম্ভাবনা কম। আমাদেরকে বলা হল, মা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে। আর শিক্ষাই যেহেতু জাতির মেরুদণ্ড, সুতরাং নারী শিক্ষিত হলে মেরুদণ্ড-শক্ত একটা জাতি আমরা গঠন করতে পারব।

উত্তম যুক্তি। তাই আমরা আমাদের মেয়েদেরকে শিক্ষিত করার জন্য যারপরনাই করলাম। মা শিক্ষিত হল। কিন্তু সন্তান শিক্ষিত মায়ের কাছে লালিত পালিত হওয়ার সুযোগ পেল না। শিক্ষিত মা চলে গেল চাকরিতে। লালন পালনের জন্য সন্তান থেকে গেল অশিক্ষিত কাজের মেয়ের কাছে। শিক্ষিত মায়ের মাধ্যমে শিক্ষিত সন্তান আর মেরুদণ্ড-শক্ত জাতি গঠনের স্বপ্ন আমাদের স্বপ্নই থেকে গেল। লাউ আর কদু একই হয়ে রইল।

তারপরের অবস্থা আরও ভয়ঙ্কর। উচ্চ শিক্ষিত ক্যারিয়ার সচেতন মেয়েরা অনেকেই বিয়ে করতেই অস্বীকার করছে, বিয়ে করলেও অনেকে ক্যারিয়ার ও জীবন উপভোগের চিন্তায় সন্তান নিতে অস্বীকৃতি জানাচ্ছে। যে নারী শিক্ষা আমরা চালু করেছিলাম মেরুদণ্ড-শক্ত মানব জাতি গঠনের জন্য তা এখন মানব জাতির অস্তিত্বই হুমকির মুখে ঠেলে দিচ্ছে।


মুফতি ইমদাদুল হক হা:
Back to Archive