পথিকৃৎদের পদচিহ্ন: নবীদের জীবন পর্ব ১০ ইউসুফ আ এর জীবনী
ইউসুফ আ. কোনো প্রেমিক নন, তিনি একজন নবী। তিনি এমন একজন নবী যার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তা’আলা একটি পুরো সূরা নাযিল করেছেন একদিনে একসাথে! আমরা কেবল ‘সফল’ মানুষদের উত্থানের গল্প শুনি, তবে ইউসুফ আ. এর জীবনে যে উত্থান আর পত্তন তা যেন সকল রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চারকে ছাড়িয়ে গেছে। তিনি যত সামনে এগিয়েছেন, তাঁর জীবনে কঠিন থেকে কঠিনতর সমস্যা আবির্ভূত হয়েছে।
জীবনের একটি পর্যায়ে এসে তিনি যখন অন্ধকার কারাগারে বন্দী, তাঁর পক্ষে ওকালতি করার একজন উকিলও নেই, ঠিক তখনই আল্লাহ তা’আলা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিতে শুরু করলেন, একটির পর একটি করে বিপদের বাঁধন ছিড়ে যেতে লাগলো “রিভার্স সিমেট্রিক অর্ডারে”!
ইউসুফ আ. এর জেলে যাওয়ার আগের জীবন এবং পরের জীবন – এ দুটো যেন প্রতিবিম্ব! আল্লাহ তা’আলা তাঁর থেকে যা যা এক এক করে কেড়ে নিয়েছেন, ঠিক সেগুলো তিনি তাঁকে এক এক করে ফিরিয়ে দিয়েছেন, যেভাবে করে কেড়ে নিয়েছেন, বিপরীত ক্রমে সেগুলো ফেরত দিয়েছেন, এবং শৈশবে ইউসুফ আ. যে স্বপ্ন দেখেছিলেন, শেষ জীবনে সেই স্বপ্নকে সত্যি হতে দেখেছেন।
পথিকৃৎদের পদচিহ্ন: নবীদের জীবনের ১0 তম পর্বে শুরু হতে যাচ্ছে নবী ইউসুফ আ. এর গল্প। প্রথম পর্বে থাকছে ইউসুফ আ. কে সরিয়ে দিয়ে তাঁর ভাইদের “ভালো মানুষ” বনে যাওয়ার কাহিনী।
ভাল লাগলে SUBSCRIBE করুন