পথিকৃৎদের পদচিহ্ন: নবীদের জীবন পর্ব ১৫ আইয়্য়ুব আ এর জীবনী

Description

পথিকৃৎদের পদচিহ্ন: নবীদের জীবন পর্ব ১৫ আইয়্য়ুব আ এর জীবনী কুরআনে বর্ণিত সকল নবীর মাঝে এমন একজন নবী আছেন যার দাওয়াতি কার্যক্রম ও অনুসারীদের ব্যাপারে কুরআনে কোনো উল্লেখ নেই, তিনি হলেন হযরত আইয়্যুব আ. স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে, আল্লাহর বাণী প্রচার করাই যদি নবীদের কাজ হয় তাহলে একজন নবীর দাওয়াতি কাজের কথা উল্লেখ না করার পেছনে যুক্তি কী? কুরআনে যা কিছুই বর্ণিত হয়েছে, তার পেছনে একটি কারণ আছে। আইয়্যুব আ. এর বিশেষত্ব হলো তার সবর, ধৈর্য্য ও দৃঢ়তা, যার থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে। প্রশ্ন হচ্ছে কী সেই কাহিনী?

আল্লাহ আইয়্যুব আ. কে দু হাত ভরে স্বাস্থ্য, সম্পদ ও সন্তান দিয়েছিলেন, এবং এগুলো ফিরিয়ে নেওয়ার মাধ্যমে তিনি তাঁকে পরীক্ষা করতে চাইলেন। তাঁর সন্তানেরা প্রাণ হারালো, তাঁর গবাদিপশু মরে গেল, খামার ধ্বংস হয়ে গেল এবং তিনি সব রকম রোগে আক্রান্ত হলেন। এর মধ্যে একটি অসুখ ছিল এমন যে, পোকামাকড় তার শরীরের ক্ষতস্থান ভক্ষণ করতে লাগলো।

বছরের পর বছর এভাবেই পেরিয়ে গেল। তাঁর আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং সমাজের লোকেরা একে একে তাঁকে বর্জন করল। রোগ সংক্রমিত হওয়ার ভয়ে তারা তাঁকে দেখতে যাওয়া বন্ধ করে দিল। স্বামীর ছোঁয়াচে রোগ স্ত্রীকেও আক্রান্ত করতে পারে এই আশঙ্কায় তাঁর স্ত্রীকেও এই ভয়ে সামাজিকভাবে বয়কট করা হলো। এত কিছুর পরেও আইয়্যুব আ. ছিলেন ধৈর্য্যশীল এবং কৃতজ্ঞ।

একদিন তাঁর স্ত্রী এই দুঃখ-কষ্টের ভার সহ্য করতে না পেরে কেঁদে উঠে বললেন, “আর কতদিন এই দুর্দশা চলবে? কখন এই দুঃসময় শেষ হবে? কেন আপনি আপনার রবকে বলছেন না এই কষ্ট থেকে আমাদের মুক্তি দিতে?”

আইয়্যুব আ. এটি শুনে রাগান্বিত হয়ে স্ত্রীকে বললেন, “এই কষ্টের আগে কত দিন যাবত আমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ করেছি?”

তাঁর স্ত্রী জবাবে বললেন, “৭০ বছর।”

আইয়্যুব আ. তাঁকে জিজ্ঞেস করলেন, “আর কত বছর ধরে আল্লাহ আমাদের এভাবে পরীক্ষা করেছেন?”

তাঁর স্ত্রী উত্তর দিলেন, “৭ বছর।”

আইয়্যুব আ. প্রত্যুত্তরে বললেন, “৭০ বছর ধরে আল্লাহর নি‘আমত ভোগ করেছি, আর মাত্র ৭ বছর হলো তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন, এ ব্যাপারে আল্লাহকে নালিশ করতে আমার লজ্জা হচ্ছে। নিশ্চয়ই তোমার ঈমান দুর্বল হয়ে পড়েছে। যাও অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও।”

অতঃপর বহুদিন পর আইয়্যুব আ. তাঁর সেই বিখ্যাত দু’আটি করেন, তবে সেটাও ছিল পরোক্ষভাবে এবং বিনয়ের সাথে, তাতে অনুযোগের কোনো সুর ছিল না।

“আর (স্মরণ কর) আইয়্যুবের কথা, যখন সে তাঁর প্রতিপালককে আহবান করে বলেছিল, নিঃসন্দেহে বিপদ আমাকে স্পর্শ করেছে, আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু।”

পথিকৃৎদের পদচিহ্ন: নবীদের জীবন লেকচার সিরিজের ১৫ তম পর্বে আলোচিত হবে নবী আইয়্যুবের আ. সবরের কাহিনী।

Details

339 Views

Related Audio Books

আসল রাজা | কখনও ঝরে যেও না । Revive Your Iman
আসল রাজা | কখনও ঝরে যেও না । Revive Your Iman (কখনও ঝরে যেও না)
Revive Your Iman