Description
পথিকৃৎদের পদচিহ্ন: নবীদের জীবন পর্ব ১৯ মুসা আ এর জীবনী
মূসা যাত্রাপথে হারিয়ে গেলেন। প্রচণ্ড শীতের রাত, কোনো আলো নেই, সাথে আছেন কেবল তাঁর স্ত্রী। হঠাৎ মূসা আ. দূরে আলোর মত কিছু একটা দেখলেন। মূসা বললেন, “আমি আগুন দেখেছি, তুমি এখানে অপেক্ষা করো, আমি দেখে আসি পথের সন্ধান পাই কিনা।” সেই আশায় মূসা পথ ধরে চললেন, পৌঁছলেন একটা উপত্যকার কাছে, হঠাৎ ডান পাশ থেকে একটি ভেসে এল একটি কণ্ঠস্বর,
“মূসা! নিশ্চয়ই আমিই আল্লাহ, বিশ্বজগতের পালনকর্তা…”
পথ খুঁজতে গিয়ে আচমকা আল্লাহর সাথে সাক্ষাৎ, লাঠি হয়ে গেল সাপ, আর এ সবকিছু বুঝে উঠতেই মূসার কাঁধে অর্পিত হয়ে গেল “মিশন ফির‘আউন”! পথিকৃৎদের পদচিহ্ন: নবীদের জীবন লেকচার সিরিজের ১৯তম পর্বে আলোচিত হবে নবী মূসা আ. এর জীবনের ৩য় পর্ব।