পথিকৃৎদের পদচিহ্ন: নবীদের জীবন পর্ব ২০ মুসা আ এর জীবনী

Description

মূসা আলাইহিসসালাম দাঁড়িয়ে আছেন মিশরের ইতিহাসে সবচেয়ে প্রতাপশালী স্বৈরশাসক ফির‘আউনের প্রেসিডেন্সিয়াল অফিসে। পাশে তাঁর ভাই হারূন আলাইহিসসালাম, সামনে ফির‘আউন আর চারপাশ জুড়ে মন্ত্রীপরিষদের হর্তা-কর্তা ব্যক্তিবর্গ। মূসা নিজের জান নিয়ে ভীত নন, তবে কিছুটা চিন্তিত বটে, তিনি ভাবছেন, যে বার্তা তিনি নিয়ে এসেছেন, তা সঠিকভাবে উপস্থাপন করতে পারবেন তো?

ঢাল নেই, তলোয়ার নেই, কিন্তু এক যুদ্ধে নেমেছেন তিনি, আদর্শিক যুদ্ধ, হক্ব ও বাতিলের যুদ্ধ। এ যুদ্ধ ময়দানের যুদ্ধ নয়, এ যুদ্ধ চলে মন আর মগজে, চেতনা আর বিশ্বাসে। মূসার প্রতিপক্ষ এক দক্ষ রাজনীতিবিদ, প্রমত্তা নীল নদীর তীরে তার দীর্ঘকালের রাজত্ব, কেউ তাকে চ্যালেঞ্জ করার সাহস করে নি। কথায় ও কূটচালে সিদ্ধহস্ত, সামরিক ও রাজনৈতিক দাপটধারী, নিজেকে রব দাবিদার ফির‘আউনকে কীভাবে মোকাবিলা করবেন মূসা?

পথিকৃৎদের পদচিহ্ন: নবীদের জীবন লেকচার সিরিজের ২০ তম পর্বে আলোচিত হবে মূসা আলাইহিসসালাম এবং ফির‘আউনের মধ্যকার “যুদ্ধকথন”।

Details

351 Views

Related Audio Books

আসল রাজা | কখনও ঝরে যেও না । Revive Your Iman
আসল রাজা | কখনও ঝরে যেও না । Revive Your Iman (কখনও ঝরে যেও না)
Revive Your Iman