পথিকৃৎদের পদচিহ্ন: নবীদের জীবন পর্ব ২২ ঈমানের গল্প

Description

পথিকৃৎদের পদচিহ্ন: নবীদের জীবন পর্ব ২২ ঈমানের গল্প
আমরা আমাদের চারপাশে নানানরকম গল্প শুনি, ক্যারিয়ার-সাধনার গল্প, ভালবাসার গল্প, জীবনযুদ্ধের গল্প, দেশের-জন্য-যুদ্ধের গল্প ইত্যাদি। প্রতিটি গল্পেই আমরা দেখবো গল্পের নায়ক বা নায়িকার কোনো একটি নির্দিষ্ট cause বা লক্ষ্যের প্রতি কমিটমেন্ট বা অঙ্গীকার। আরো দেখবো, তাদের এই সাধনা দুনিয়াকে ঘিরে। মানুষ দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য কষ্ট করবে, সাধনা করবে, জান দিয়ে খাটবে -- এটা আমাদের কাছে মোটেও অস্বাভাবিক ঠেকে না।

কিন্তু, দুর্ভাগ্যের বিষয়, যে বিষয়টা আমাদের কাছে অবাক-করা বা অযাচিত ঠেকে, অথবা বোকামি কিংবা পাগলামি বলে প্রতিভাত হয় তা হল -- যখন একজন মানুষ এমন কিছুর জন্য কষ্ট করে, সাধনা করে, জান দিয়ে খাটে, নিজের জীবনকে বিলিয়ে দেয়, যা সে চোখেই দেখে নি -- আর সেটা হল আখিরাহ! জীবনের পরে যে আরেকটি জীবন আছে, সে জীবনের জন্য নিজের আরাম-আয়েশকে ছেড়ে দেওয়া, এমনকি নিজের জীবনকে বিলিয়ে দেওয়াও যে একজন মানুষের পরম আরাধ্য হতে পারে -- তা যেন আমাদের কাছে একেবারেই নতুন।

ক্ষণস্থায়ী দুনিয়ার সস্তা মরীচিকার পেছনে ছোটার গল্প বাদ দিয়ে আসুন এবার আমরা শুনি, “ঈমানের গল্প”।

"পথিকৃৎদের পদচিহ্ন:নবীদের জীবন" লেকচার সিরিজের ২২তম পর্বে আমরা শুনবো এক রাণী আর এক দাসীর ঈমানের গল্প, একজনের রয়েছে জান্নাতে বাড়ি, আর একজনের সুঘ্রাণে জান্নাত সুবাসিত! সবাই আমন্ত্রিত!

Details

332 Views

Related Audio Books

আসল রাজা | কখনও ঝরে যেও না । Revive Your Iman
আসল রাজা | কখনও ঝরে যেও না । Revive Your Iman (কখনও ঝরে যেও না)
Revive Your Iman