Description
এই পর্বের সাথে শেষ হচ্ছে মূসা আলাইহিসসালামের কাহিনি। কুরআনে আর কোনো নবীকে নিয়ে এত আলোচনা করা হয় নি যতটা মূসাকে (আ.) নিয়ে করা হয়েছে। তাই এই সিরিজে দশ পর্ব জুড়ে আলোচিত হয়েছে শুধু তাঁরই কথা। তাঁর জীবনের প্রথম অংশে ফিরআউনের সাথে বোঝাপড়া, দ্বিতীয় অংশে রয়েছে বনী ইসরাঈল জাতিকে সামাল দেওয়া, এ দুয়ের সাথে আছে আল্লাহর সাথে কথা, আল্লাহর সাথে দেখা।
রাজনৈতিক প্রেক্ষাপট, মানসিক দাসত্ব, দ্বীনের জরুরি বিষয়ে উদাসীনতা, তুচ্ছ বিষয়ে অতি-সাবধানতা -- বনী ইসরাঈলের সাথে বর্তমান মুসলিমদের মিলের শেষ নেই। কুরআনে এই বর্ণনাগুলো এসেছে এই কারণে যেন আমরা শিক্ষা নিতে পারি, নয়তো আমাদের অবস্থা হবে -- গায়রুল মাঘদুবী আলাইহিম ওয়ালাদ দ্বল্লীন -- অভিশপ্ত ও পথভ্রষ্ট। এই পর্বে মূলত দুটি কাহিনি নিয়ে আলোচনা হবে,
- "হলুদ রঙ্গের নিঁখুত গাভী"।
- খিদ্বিরের কাহিনি।
দুটো গল্পে খুবই গুরুত্বপূর্ণ দুটো শিক্ষা আছে। আল্লাহ আমাদেরকে নবীদের জীবন থেকে উপকৃত হবার তৌফিক্ব দান করুন।