Description
যদি তোমাদের মাঝে এমন কেউ থাকে যে বিয়ে করেছো কিন্তু নব-বধূর সাথে রাত কাটাও নি এবং কাটাতে চাও, তাহলে সে আমার সাথে যুদ্ধে এসো না। আর যদি এমন কেউ থাকে যে তার বাসা বাঁধছিলে, কিন্তু তার ছাদের কাজ বাকি আছে, তবে সেও আমার সাথে এসো না। আর যদি তোমরা কোনো গর্ভবতী উটনি বা ছাগল ক্রয় করে থাকো এবং তার প্রসবের জন্য অপেক্ষা করছ, তবে সেও আমার সাথে আসা থেকে বিরত থাকো।”
কথাগুলো কোনো সাধারণ সেনাপতি বা কমান্ডারের নয় যাদের কাছে সংখ্যাটাই মুখ্য, কথাগুলো বলছিলেন আল্লাহর এক নবী। সাদা চোখে একটি সামরিক বাহিনির শক্তিমত্তার সাথে অস্ত্রশস্ত্র আর সংখ্যাধিক্যের একটা সম্পর্ক আছে। নবী যখন কথাগুলো বলছিলেন তখন তিনি এক কঠিন মিশনের নেতৃত্বে। তিনি এবং তার বাহিনি লড়বেন দুর্ধর্ষ বাহিনি জাবাবিরাহর বিরুদ্ধে। স্বাভাবিকভাবে আমরা হয়তো চাইবো এমন শত্রুদের বিরুদ্ধে অনেক সৈনিক অংশ নিক। কিন্তু সেই নবী চেয়েছেন দুনিয়ার কোনো কিছুর প্রতি আসক্ত আছে -- এমন কেউ যুদ্ধে অংশ না নিক। ব্যাপক জনসমাগম আর সংখ্যাধিক্য থেকে তিনি প্রাধান্য দিয়েছেন ইখলাসকে, দৃঢ় বিশ্বাসকে। যদি কারো পক্ষে যুদ্ধে পুরোপুরি মনোনিবেশ করা সম্ভব না হয় তবে তার না আসাই উত্তম, সে বরং সে ঘরে থাকুক তার সম্পদ আর পরিবার নিয়ে।
পথিকৃৎদের পদচিহ্ন: নবীদের জীবন লেকচার সিরিজের ২৭ তম পর্বে আলোচিত হবে ইউশা বিন নূন এবং রাজা তালূতের কাহিনি।