শিশুদের স্বপ্ন|স্বপ্ন কি ইচ্ছাপূরণ?Interpretation of dream|Psychological audiobook||Know your mind||

Description

শিশুদের স্বপ্ন

আমার মনে হয় আমরা একটু বেশি এগিয়ে এসেছি, কাজেই আসুন একটু পেছিয়ে যাওয়া যাক। আমাদের শেষ পরীক্ষায়, স্বপ্ন বিকৃতিকরণের অসুবিধে, আমরা আমাদের কৌশলের সাহায্যে দূর করার কথা বলার আগে বলেছিলাম যে এই অসুবিধে এড়িয়ে যাওয়া যায় যদি আমরা সেইসব স্বপ্নের দিকে নজর দিই যাদের বিকৃতি নেই অথবা থাকলেও খুব অল্প, অবশ্য যদি এই ধরনের স্বপ্ন আদৌ থেকে থাকে।

এই কাজ করতে গেলে আবার আমাদের মূল কাজ থেকে একটু সরে আসতে হবে, কেননা আমাদের মূল কাজ অর্থাৎ স্বপ্ন-ব্যাখ্যার ক্ষেত্রে আমাদের পদ্ধতি প্রয়োগ ক'রে, বিশেষত যেসব স্বপ্নে বিকৃতিকরণ ঘটেছে তাদের চূড়ান্তভাবে বিশ্লেষণ করতে গিয়েই আমরা খোঁজ পেয়েছিলাম সেইসব স্বপ্নের, যেখানে আদৌ কোন বিকৃতি ঘটেনি।

এইসব অবিকৃত স্বপ্নই হচ্ছে শিশুদের স্বপ্ন বা শৈশব স্বপ্ন। এরা সংক্ষিপ্ত, পরিষ্কার, বোধগম্য, সহজবোধ্য, দ্ব্যর্থহীন ও নিশ্চিত, অথচ নির্ভুলভাবে স্বপ্ন ছাড়া আর কিছু নয়। তা বলে অবশ্য ভাববেন না, সমস্ত শৈশব স্বপ্নই এরকম। শৈশবের প্রায় শুরু থেকেই স্বপ্নে বিকৃতিকরণের আভাস পাওয়া যায়। ৫ থেকে ৮ বছর বয়সী শিশুদের স্বপ্নেও পরিণত বয়সের সমস্ত স্বপ্ন- লক্ষণগুলি দেখা গেছে। কিন্তু যদি শিশুর জ্ঞান উন্মেষের পর থেকে ৪/৫ বছর বয়স পর্যন্ত স্বপ্নগুলি লক্ষ করেন তাহলে দেখবেন সেখানে এক শ্রেণীর স্বপ্ন আছে যাদের শিশুসুলভ বলা যায়। শৈশবের শেষের দিকে এই ধরনের কিছু স্বপ্ন দেখা যায়, এমনকী বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেও কিছু বিশেষ অবস্থায় এই ধরনের স্বপ্ন লক্ষ করা যায় যা ঐ শিশুসুলভ স্বপ্নের চেয়ে কোনোদিক থেকেই আলাদা নয়।

শৈশব স্বপ্নের চরিত্র

এইসব শিশুদের স্বপ্ন থেকে আমরা এবার দেখবো স্বপ্নের অন্তচরিত্র সম্পর্কে.....

আমরা জানি।

'আমি দেখলাম আমার ভাই মাটি খড়ছে'-এর অর্থ' এই নয় যে 'আমার ভাই মাটি খড়ছে', বরং এই যে, 'আমার ইচ্ছে আমার ভাই খরচ কমাক (retrench), তাকে খরচ কমাতে হবে।' এখানে স্বপ্নের যে-দুটি সর্বজনীন বৈশিষ্ট্যের কথা বললাম, তার দ্বিতীয়টি অবশ্য প্রথমটির চেয়ে বেশি সহজগ্রাহ্য হতে পারে। ব্যাপক অনুসন্ধান চালানোর পরই কেবল আমরা নিশ্চিতভাবে বুঝতে পারবো, স্বপ্ন-সৃষ্টির পেছনে যা আছে তা কোনো বিশেষ ইচ্ছা। কখনো কোনো আবেশ, কখনো উদ্দেশ্য বা তিরস্কার নয়। কিন্তু অন্য বৈশিষ্ট্যটি একই থাকে এইজন্য যে স্বপ্ন কেবলমাত্র উদ্দীপনাটিকে পুনরুৎপন্ন করে তা-ই নয়, তার অভিজ্ঞতার মধ্যে চলে গিয়ে যেন তাকে সরিয়ে দেয়, বাতিল করে বা তার হাত থেকে রেহাই দেয়।

ইচ্ছাপূরণ

৭. স্বপ্নের এইসব বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার সময়, আমরা আবার স্বপ্ন এবং 'ভুল'-এর তুলনামূলক আলোচনায় ফিরে যেতে পারি। আগের ঐ আলোচনায় আমরা দেখেছি বিপর্যয়ী ঝোঁক এবং বিপর্যস্ত ঝোঁকের মধ্যে একটি আপোস হিশেবে 'ভুল'-এর আবির্ভাব ঘটে। স্বপ্নকেও ঐ একই শ্রেণীতে ফেলা যায়। এক্ষেত্রে বিপর্যস্ত বা বিঘ্নিত ঝোঁক হতে পারে, স্বাভাবিকভাবেই, ঘুমিয়ে পড়ার ঝোঁক; অন্যদিকে বিপর্যয়ী বা বিঘ্ন-সৃষ্টিকারী ঝোঁক নিজেকে পরিণত করতে পারে মানসিক উদ্দীপনায় যা ডেকে আনবে ইচ্ছাকে (ইচ্ছা- পূরণের জন্য), যেহেতু আমরা এখনো পর্যন্ত অন্য কোনো মানসিক উদ্দীপনার কথা জানি না, যা ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। এখানেও স্বপ্ন হচ্ছে এই দুয়ের মধ্যে আপোসের ফল। আমরা ঘুমোই অথচ ঘুমের মধ্যেই আমাদের ইচ্ছা- পুরণের অভিজ্ঞতা হয়, আমরা ঘুমের মধ্যেই তার সাধ মেটাই। দুটি ঝোঁকের প্রতিটিই কিছুটা সফল, কিছুটা ব্যর্থ।

*৮. আপনাদের বোধহয় মনে আছে, এর আগে একবার আমি স্বপ্নের সমস্যা- সংক্রান্ত আলোচনার সময় বলেছিলাম, ঐ সমস্যা বোঝার একটা উপায় হচ্ছে এটা লক্ষ করা যে কিছু অত্যন্ত স্বচ্ছ কল্পনাবিলাস আছে যাদের আমরা বলি 'দিবাস্বপ্ন'। এখন এই দিবাস্বপ্নগুলি হচ্ছে আক্ষরিক অর্থেই ইচ্ছাপূরণ, উচ্চাকাঙ্ক্ষা বা যৌনকামনার পরিতৃপ্তি, যাদের আমরা নিছক ইচ্ছাপূরণ হিশেবেই জানি। এরা কিন্তু শুধুমাত্র ভাবনাতেই ঘটে। যত স্পষ্ট কল্পনা হোক না কোন এরা কখনোই কল্পবিভ্রমকারী অভিজ্ঞতার (hallucinatory experiences) চেহারা নেয় না। এখানে, তাহলে দেখা যাচ্ছে স্বপ্নের দ্বিতীয়..

#সিগমুন্ড_ফ্রয়েড
#মনোবিজ্ঞান
#স্বপ্নের_ব্যাখ্যা
#স্বপ্ন
#স্বপ্ন_দেখার_কারন
#মনঃসমীক্ষণ
#শিশুদেরস্বপ্ন
#স্বপ্নকি

.

Details

373 Views

Related Audio Books

বাংলা দেশের ইতিহাস প্রাচীন যুগ ভূমিকা ও প্রকাশকের কথা। ড. রমেশ চন্দ্র মজুমদার রচিত।
বাংলা দেশের ইতিহাস প্রাচীন যুগ ভূমিকা ও প্রকাশকের কথা। ড. রমেশ চন্দ্র মজুমদার রচিত। (বাংলাদেশের ইতিহাস ডক্টর রমেশচন্দ্র মজুমদার রচিত)
StoryPaths with Antor রমেশচন্দ্র মজুমদার
বাংলাদেশের ইতিহাস (প্রাচীন যুগ) ড.রমেশ চন্দ্র মজুমদার রচিত ১ম পর্ব
বাংলাদেশের ইতিহাস (প্রাচীন যুগ) ড.রমেশ চন্দ্র মজুমদার রচিত ১ম পর্ব (বাংলাদেশের ইতিহাস ডক্টর রমেশচন্দ্র মজুমদার রচিত)
StoryPaths with Antor রমেশচন্দ্র মজুমদার
বাংলার প্রাচীন জনপদ ও সীমানা,(বাংলাদেশের ইতিহাস, ড. রমেশ চন্দ্র মজুমদার) ২য় পর্ব।
বাংলার প্রাচীন জনপদ ও সীমানা,(বাংলাদেশের ইতিহাস, ড. রমেশ চন্দ্র মজুমদার) ২য় পর্ব। (বাংলাদেশের ইতিহাস ডক্টর রমেশচন্দ্র মজুমদার রচিত)
StoryPaths with Antor রমেশচন্দ্র মজুমদার
বাঙালি জাতির উৎপত্তি (বাংলা দেশের ইতিহাস ড. রমেশ চন্দ্র মজুমদার) ৩য় পর্ব।
বাঙালি জাতির উৎপত্তি (বাংলা দেশের ইতিহাস ড. রমেশ চন্দ্র মজুমদার) ৩য় পর্ব। (বাংলাদেশের ইতিহাস ডক্টর রমেশচন্দ্র মজুমদার রচিত)
StoryPaths with Antor রমেশচন্দ্র মজুমদার
বাংলাদেশের প্রাক আর্যযুগ ও আর্য প্রভাব (বাংলা দেশের ইতিহাস ড. রমেশ চন্দ্র মজুমদার)৪র্থ পর্ব।
বাংলাদেশের প্রাক আর্যযুগ ও আর্য প্রভাব (বাংলা দেশের ইতিহাস ড. রমেশ চন্দ্র মজুমদার)৪র্থ পর্ব। (বাংলাদেশের ইতিহাস ডক্টর রমেশচন্দ্র মজুমদার রচিত)
StoryPaths with Antor রমেশচন্দ্র মজুমদার
বাংলার প্রাচীন ইতিহাস ( বাংলা দেশের ইতিহাস, ড. রমেশ চন্দ্র মজুমদার পর্ব -৫
বাংলার প্রাচীন ইতিহাস ( বাংলা দেশের ইতিহাস, ড. রমেশ চন্দ্র মজুমদার পর্ব -৫ (বাংলাদেশের ইতিহাস ডক্টর রমেশচন্দ্র মজুমদার রচিত)
StoryPaths with Antor রমেশচন্দ্র মজুমদার
গুপ্ত শাসন ও গুপ্ত পরবর্তী যুগ (বাংলা দেশের ইতিহাস ড.রমেশ চন্দ্র মজুমদার ৬ষ্ট পর্ব)
গুপ্ত শাসন ও গুপ্ত পরবর্তী যুগ (বাংলা দেশের ইতিহাস ড.রমেশ চন্দ্র মজুমদার ৬ষ্ট পর্ব) (বাংলাদেশের ইতিহাস ডক্টর রমেশচন্দ্র মজুমদার রচিত)
StoryPaths with Antor রমেশচন্দ্র মজুমদার
প্রাচীন পাল সাম্রাজ্য  (বাংলাদেশের ইতিহাস ড. রমেশচন্দ্র  মজুমদার ৮ম পর্ব)
প্রাচীন পাল সাম্রাজ্য (বাংলাদেশের ইতিহাস ড. রমেশচন্দ্র মজুমদার ৮ম পর্ব) (বাংলাদেশের ইতিহাস ডক্টর রমেশচন্দ্র মজুমদার রচিত)
StoryPaths with Antor রমেশচন্দ্র মজুমদার
বাংলার পাল সাম্রাজ্যের পতন,বাংলাদেশের ইতিহাস, ড.রমেশচন্দ্র মজুমদার
বাংলার পাল সাম্রাজ্যের পতন,বাংলাদেশের ইতিহাস, ড.রমেশচন্দ্র মজুমদার (বাংলাদেশের ইতিহাস ডক্টর রমেশচন্দ্র মজুমদার রচিত)
StoryPaths with Antor রমেশচন্দ্র মজুমদার
বাংলাদেশের প্রাচীন ইতিহাস, পাল সাম্রাজ্যের পতন (বাংলাদেশের ইতিহাস, ড. রমেশচন্দ্র মজুমদার)
বাংলাদেশের প্রাচীন ইতিহাস, পাল সাম্রাজ্যের পতন (বাংলাদেশের ইতিহাস, ড. রমেশচন্দ্র মজুমদার) (বাংলাদেশের ইতিহাস ডক্টর রমেশচন্দ্র মজুমদার রচিত)