প্রথম অধ্যায়
বিকাশ
১.১ মনোবিজ্ঞানে বিকাশ সম্পর্কিত ধারণা
বিকাশ মনোবিজ্ঞান, মনোবিজ্ঞানের একটি শাখা যে শাখায় ব্যক্তির অভ্যন্তরীণ পরিবর্তন এবং ব্যক্তিতে ব্যক্তিতে সেই পরিবর্তনগুলোর পার্থক্য পর্যালোচনা করা হয়। লা বোভেই (La Bouvie) ২৪ এর মতে বিকাশ মনোবিজ্ঞান যে শুধু বয়সানুযায়ী আচরণের বিবরণ দান করে তা নয়, বিভিন্ন বয়সে ব্যক্তিভেদে আচরণে যে পার্থক্য সূচিত হয়-সেসবের অন্তর্নিহিত কার্য-কারণ সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যাও প্রদান করে।
কোনো কোনো বিকাশ মনোবিজ্ঞানী গর্ভধারণের সময় থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানুষের বিকাশজনিত বিভিন্ন পরিবর্তন পর্যালোচনা করেছেন। এভাবে সামগ্রিক জীবন বিকাশ প্রক্রিয়া অর্থাৎ বর্ধন ও অবনতিসূচক বিকাশ ধারার পূর্ণ চিত্র তাঁরা তুলে ধরতে চেষ্টা করেছেন। আবার কোনো কোনো মনোবিজ্ঞানী জীবনের কোনো একটি সংক্ষিপ্ত পর্যায়ের অর্থাৎ একটি নির্দিষ্ট বয়স যেমন, শৈশব, যৌবন, বৃদ্ধ বয়সে সংঘটিত পরিবর্তন ধারার বিশদ পর্যালোচনা করেছেন। বর্তমান গ্রন্থে জীবনব্যাপী বিভিন্ন বয়সে যেযে গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধিত হয় তার বিশদ বিবরণ দানের চেষ্টা করা হয়েছে।
বিকাশ মনোবিজ্ঞানের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে শুরুতে এই শাখায় কেবল বয়স (ages) এবং ভিন্ন ভিন্ন পর্যায়ের (stages) বিবরণ লিপিবদ্ধ করা হত৪০ অর্থাৎ নির্দিষ্ট বয়সে যে পর্যায়ক্রমিক বিকাশ সূচিত হয় গবেষকরা শুধু সে সম্পর্কে জানতে আগ্রহী হতেন। সেজন্য, প্রধানত ব্যক্তির ক্রমবিবর্তনমূলক অভিযোজন অর্থাৎ প্রাণধারণের জন্য প্রয়োজন এরকম বিষয়ের উপর গবেষণা করা হতো। অধিকাংশ ক্ষেত্রে শিক্ষা-পূর্ব (pre- school) ও শিক্ষা-জীবন শুরু করেছে এমন শিশু-কিশোরদের উপর গবেষণা পরিচালনা করা হয়েছে। খুব সম্প্রতি গবেষণার ক্ষেত্র প্রসার লাভ করেছে। প্রথমে শিশুর জন্ম, পরে সার্বিক গর্ভধারণ প্রক্রিয়া গবেষকদের মনোযোগ আকর্ষণ করে। তৎপরিবর্তীকালে বয়োঃপ্রাপ্তিকাল ও বৃদ্ধ বয়স সম্পর্কে
গবেষণার আগ্রহ বৃদ্ধি পায়। সবশেষে মধ্য বয়স (middle age) গবেষণার আওতাভুক্ত হয়।
জীবনের বিভিন্ন বয়সের উপর সমান গুরুত্ব না দেওয়ার দুটি কারণ রয়েছে। প্রথমত কোনো একটি নির্দিষ্ট বয়সে উদ্ভূত সমস্যা বয়সের সাথে সম্পৃক্ত কিছু সমস্যা সমাধানের লক্ষ্যে বিকাশ ধারার উপর প্রধানত গবেষণা করা হত। উদাহরণস্বরূপ, মধ্য বয়সে একজন ব্যক্তি যতটুকু সার্থকভাবে শারীরিক ও মানসিক ক্ষমতার পরিবর্তনগুলোর সাথে অভিযোজন করতে সক্ষম, সে অনুযায়ী তার বার্ধক্যের অভিযোজন নির্ধারিত হবে। মধ্যবয়স সম্পর্কে সব গবেষণা এই ধারণা থেকেই উদ্ভূত।
সময়ের সাথে সাথে বিকাশ মনোবিজ্ঞান সম্পর্কে জানার আগ্রহে পরিবর্তন সূচিত হওয়ার ফলে, বিভিন্ন বয়সে সংঘটিত বিভিন্ন ধরনের বিকাশ জনিত ঘটনা সম্বন্ধে সংগৃহীত তথ্যের মধ্যে সঙ্গতির অভাব পরিলক্ষিত হচ্ছে। এরকম অসঙ্গতির অন্যতম কারণ হচ্ছে এই যে, কোনো একটি নির্দিষ্ট বয়সের আচরণের প্রতিনিধিত্বকারী নুমনা (sample) নির্দেশক পরীক্ষণ পাত্র ও উপযুক্ত পদ্ধতির অভাবে সেই বয়সের আচরণ ধারার স্বরূপ নির্ণয়ের উদ্দেশ্যে গবেষণা পরিচালনা করা অত্যন্ত কষ্টকর।
বিভিন্ন বয়সের উপর অসম গুরুত্বদানের দ্বিতীয় কারণ হচ্ছে এই যে, কোনো কোনো বয়সের ব্যক্তিদের নিয়ে অন্যান্য বয়সের ব্যক্তিদের চেয়ে গবেষণা পরিচালনা অনেক বেশি কঠিন যেমন, শিক্ষাজীবন শুরু করে নি এমন কচি শিশু অথবা পরিণত বয়সের ব্যক্তিকে পরীক্ষণ পাত্র হিসেবে সহজে পাওয়া যায় না।
১.২ বিকাশ সূচক পরিবর্তনের অর্থ
পরিণমন ও অভিজ্ঞতার পারস্পরিক ক্রিয়ার ফলে মানুষের মধ্যে সংঘটিত ক্রমবর্ধমান পর্যায়ক্রমিক পরিবর্তনকে বিকাশ বলা হয়। ভ্যান ডেন ডেল (Ven den daele)৪৯ এর মতে বিকাশ গুণগত (qualitative) পরিবর্তন নির্দেশ করে। এর অর্থ হল, 'বিকাশ' বলতে একজন ব্যক্তির শুধুমাত্র উচ্চতা কিম্বা যোগ্যতার বৃদ্ধি বুঝায় না। এ শব্দটির সাহায্যে দেহজ অসংখ্য সংগঠন (structure) ও অঙ্গ প্রত্যঙ্গের কর্মকান্ডের (function) একটি সমন্বিত প্রক্রিয়াকে বুঝায়। জীবনব্যাপী বিকাশধারায় পরিবর্ধন অথবা ক্রমবিবর্তনমূলক (evolutional) ও ক্ষয় (atrophy) অথবা কোষ ক্ষয় প্রাপ্তির মত জটিল পরিবর্তন (involutinal change)-এরকম দুটি পরস্পর বিরোধী প্রক্রিয়া একই সাথে চলতে থাকে। প্রাণের সূচনা অর্থাৎ গর্ভধারণ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এরকম প্রক্রিয়ার......
#অডিওবুক
#বাংলা_অডিওবুক
#মনযেভাবেবিকশিতহয়
#বিকাশমনোবিজ্ঞান